Terms of service
আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করার মাধ্যমে গ্রাহক নিম্নোক্ত শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন—
🔁 পণ্য রিটার্ন ও এক্সচেঞ্জ নীতিমালা
১. গ্রাহককে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে পণ্য চেক করে রিসিভ করতে হবে।
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
২. বিজ্ঞাপন ও বর্ণনার সাথে পণ্য মিল থাকা সত্ত্বেও ব্যক্তিগত পছন্দজনিত কারণে পণ্য রিটার্ন করতে চাইলে, ডেলিভারি ম্যানের সামনে থেকেই পার্সেল রিটার্ন করতে হবে এবং ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
৩. পণ্যের যেকোনো সমস্যা সংক্রান্ত অভিযোগ পণ্য হাতে পাওয়ার সর্বোচ্চ ২ দিনের মধ্যে জানাতে হবে।
নির্ধারিত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।
৪. এক্সচেঞ্জের ক্ষেত্রে কোম্পানির রশিদ / মানি রিসিপ্ট / ইনভয়েস থাকা বাধ্যতামূলক।
৫. আমাদের নীতিমালা অনুযায়ী বিক্রিত পণ্যের কোনো মূল্য ফেরত (Refund) দেওয়া হয় না।
তবে, একই পণ্য অথবা সমমূল্যের অন্য কোনো পণ্য এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে।
৬. পণ্যের সমস্যাজনিত অভিযোগের ক্ষেত্রে গ্রাহককে অবশ্যই—
-
পার্সেলের ইনভয়েসের ছবি
-
পণ্যের পরিষ্কার ছবি
-
সমস্যার ভিডিও
আমাদের অফিসিয়াল WhatsApp নম্বরে পাঠাতে হবে:
📱 01894627007 (WhatsApp)
৭. অভিযোগ পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
৮. যদি গ্রাহক ডেলিভারি ম্যানের সামনে পার্সেল চেক না করেন এবং পরে এক্সচেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে।
৯. রাইডারের সামনে পণ্য চেক করার সময় যদি কোনো ড্যামেজ বা ত্রুটি পাওয়া যায়, তাহলে এক্সচেঞ্জ পণ্য পাঠানোর ক্ষেত্রে গ্রাহককে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না।
১০. এক্সচেঞ্জ পণ্যের ক্ষেত্রেও যদি গ্রাহক দ্বিতীয়বার রাইডারের সামনে পণ্য চেক না করেন, তাহলে পরবর্তী কোনো পার্সেলজনিত সমস্যার দায়ভার কোম্পানি বহন করবে না।
১১. বাসায় এনে চেক করার সময় যদি কেউ নিজের পুরাতন/নষ্ট পণ্য অথবা অন্য কোথাও থেকে কেনা নষ্ট পণ্য আমাদের কাছে রিটার্ন করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।